Logo
শিরোনাম

খালেদার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাচ্ছেন ২০ দলীয় জোটের নেতারা

প্রকাশিত:রবিবার ২১ নভেম্বর ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৮৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে দেখা করতে যাচ্ছেন ২০ দলীয় জোটের নেতারা। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে এ বিষয়ে স্মারকলিপি দেবেন তারা।

রোববার (২১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় জোটের অন্যতম শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবেন।

প্রতিনিধিদলের সদস্য জোটের শরিক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা এবং এলডিপির একাংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন। প্রতিনিধিদলে আরও রয়েছেন এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, এনডিপি চেয়ারম্যান কারী আবু তাহের।

দীর্ঘদিন হার্ট, কিডনিসহ অনেক শারীরিক জটিলতায় ভুগতে থাকা বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। সর্বশেষ ১৩ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে ১২ অক্টোবর হাসপাতালে ভর্তির পর ৭ নভেম্বর তিনি বাসায় ফেরেন। 


আরও খবর