Logo
শিরোনাম

খাদ্যে বিষক্রিয়ার ফলে অসুস্থ মিঠুন চক্রবর্তী

প্রকাশিত:সোমবার ২১ ডিসেম্বর ২০২০ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২১২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত দ্য কাশ্মির ফাইলস সিনেমায় অভিনয় করছেন বরেণ্য অভিনেতা মিঠুন চক্রবর্তী। গত নভেম্বর থেকে ভারতের উত্তরখণ্ড রাজ্যের মুসৌরীতে এর শুটিং চলছে। সিনেমাটির শুটিং চলাকালে অসুস্থ হয়ে পড়েন মিঠুন চক্রবর্তী। খাদ্যে বিষক্রিয়ার ফলে অসুস্থ বোধ করেন তিনি। অসুস্থ হয়ে পড়লেও শুটিং বন্ধ রাখতে দেননি এই অভিনেতা।

ঘটনার বর্ণনা করে পরিচালক বিবেক টাইমস অব ইন্ডিয়াকে বলেন- আমরা বড় একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলাম। এই দৃশ্যের সবকিছুই ছিল মিঠুন চক্রবর্তীর চরিত্রকে কেন্দ্র করে। হঠাৎ তিনি অসুস্থ বোধ করেন। খুব খারাপ অবস্থা হয়েছিল। কোনো সাধারণ মানুষ এ পরিস্থিতিতে দাঁড়িয়েই থাকতে পারতেন না। কিন্তু কিছু সময় নিয়ে আবারো শুটিংয়ে ফিরেন এবং দৃশ্যটির শুটিং শেষ করেন। 

আগের দিন অসুস্থ হয়ে পড়লেও পরের দিন বিশ্রাম না নিয়ে আবারো শুটিংয়ে অংশ নেন মিঠুন চক্রবর্তী। বিষয়টি উল্লেখ করে এ পরিচালক বলেন- মিঠুনদা খুব পরিশ্রমী ও একজন পেশাদার অভিনেতা। যার কারণে তিনি সুপারস্টার। শুধু তাই নয়, পরের দিন সকালে যখন শুটিংয়ে ফিরি, তখন মিঠুনদা তার এনার্জি প্রত্যেকের মাঝে ছড়িয়ে দিয়েছেন। 

নিউজ ট্যাগ: মিঠুন চক্রবর্তী

আরও খবর