Logo
শিরোনাম

কেরানীগঞ্জে কারখানায় আগুন, ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রকাশিত:শনিবার ২০ আগস্ট ২০২২ | হালনাগাদ:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | ১৫৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কেরানীগঞ্জ বিসিক শিল্প নগরীর একটি প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৫টি ইউনিট। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন।

শুক্রবার ( ১৯ আগস্ট ) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় রাত ২টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে রাত ১১টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও তিনি জানান।


আরও খবর