Logo
শিরোনাম

কেরানীগঞ্জে বিআইডব্লিউটিএ গুড়িয়ে দিলো হাজী সেলিমের স্থাপনা

প্রকাশিত:রবিবার ২০ ডিসেম্বর ২০২০ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ২৬২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর কেরানীগঞ্জের মধ্যেরচর এলাকায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের দখলে থাকা বুড়িগঙ্গার জায়গা দখলমুক্ত করেছে বিআইডব্লিউটিএ।

রোববার (২০ ডিসেম্বর) দুপুরে বুড়িগঙ্গা নদী তীর রক্ষায় বিআইডব্লিউটিএ সেখানে অভিযান চালায়।

অভিযানে হাজী সেলিমের মালিকানাধীন মদিনা মেরিটাইম লি. এর পক্ষে জায়গাটিতে তার বড় ছেলে সোলাইমান সেলিমের নামে সাইনবোর্ড লাগানো ছিল। এখানে স্থায়ী কাঠামোতে মার্কেট নির্মাণ করছিলেন হাজী সেলিম।

তবে স্থানীয় কেউ কেউ অভিযোগ করেন, নদী দখলদারদের জায়গা অবমুক্ত করতে গিয়ে ব্যক্তিমালিকানাধীন অনেক জায়গায় অভিযান চালানো হয়েছে।


আরও খবর