
রাজধানীর অদূরে
কেরানীগঞ্জে বিসিক শিল্পনগরীর একটি কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে
ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
শুক্রবার (১৯
আগস্ট) রাত ১১টা ৩৫ মিনিটে আগুনের সূত্রপাত বলে জাগো নিউজকে জানিয়েছেন ফায়ার সার্ভিস
কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন।
তিনি বলেন, কেরানীগঞ্জ
বিসিক শিল্পনগরীর একটি কারখানায় আগুন লেগেছে। রাত ১১টা ৩৫ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে
ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

