Logo
শিরোনাম

কেনিয়ায় বিয়ের বাস নদীতে পড়ে নিহত অন্তত ২৩

প্রকাশিত:রবিবার ০৫ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:বুধবার ২৩ আগস্ট ২০২৩ | ১২৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কেনিয়ার কিটুই কাউন্টিতে একটি বাস সেতু থেকে নদীতে পড়ে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সেখান থেকে ৪ শিশুসহ ১২ জনকে উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) রাতে আল জাজিরা জানায়, কিটুইয়ের গভর্নর চ্যারিটি এনগিলু বলেন, বাস সেতু থেকে নদীতে পড়ে ডুবে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় ৪ শিশুসহ ১২ জনকে উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে বাসে কতজন যাত্রী ছিলেন তা এখনো স্পষ্ট নয়। কেনিয়া রেড ক্রস এবং আইন প্রয়োগকারী সংস্থা একসঙ্গে উদ্ধারের অভিযান চালিয়েছে। রোববার (৫ ডিসেম্বর) সকালে আবারও উদ্ধার অভিযান শুরু হওয়ার কথা রয়েছে।

এ ঘটনায় দেশটির উপরাষ্ট্রপতি উইলিয়াম রুটো সমবেদনা জানিয়েছেন।

নিউজ ট্যাগ: কেনিয়া

আরও খবর