Logo
শিরোনাম

কেন ‘আইটেম গার্ল’ হয়েই থাকলেন মালাইকা?

প্রকাশিত:বুধবার ১৯ অক্টোবর ২০২২ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ৯১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আইটেম গার্ল হয়েই রয়ে গেলেন মালাইকা আরোরা। কোনো হিন্দি ছবিতেই তাকে নায়িকা হিসেবে পেলেন না অনুরাগীরা। সে নিয়ে বিভিন্ন সময়ে আক্ষেপ শোনা গেছে। কিন্তু আসল কারণ কী? অভিনেত্রী জানালেন সে কথা।

তিনি জানান, সব সময় ঝকঝকে প্রস্তাবের দিকেই ঝুঁকেছেন। কোনো কিছুতে না বলেননি। তারপর ক্যারিয়ার যেদিকে যাওয়ার, গিয়েছে। এ নিয়ে কোনো আফসোস নেই মালাইকার। আমার মনে হয়, আমি সব সময়েই অভিনয় থেকে দূরে থেকেছি। আমি বিশ্বাস করি, কখনো কিছুতে না বলতে নেই। ঈশ্বরের আশির্বাদে, বিভিন্ন সময়ে আমার কাছে আকর্ষণীয় প্রস্তাব এসেছে। যদি কখনো কোনও চরিত্র আমার পছন্দ হয়, তা হলে নিশ্চয়ই রাজি হবো।

দিল সে ছবির ছাঁইয়া ছাঁইয়া দিয়ে নজরে আসেন মালাইকা। তার শরীরী বিভঙ্গে হিলহিলে নৃত্যমুদ্রা কোটি হৃদয়ে ঝড় তোলে। তার পর দাবাং থেকে শুরু করে মুন্নি বদনাম হুয়ি, হাউসফুল ২ থেকে আনারকলি ডিস্কো চলি এবং আরও অনেক হিট গানে তার নাচের পারফরম্যান্স কালজয়ী হয়েছে। বড় পর্দায় হাজির হওয়ার পাশাপাশি ঝলক দিখলা যা, ইন্ডিয়াজ নেক্সট টপ মডেল-এর মতো রিয়েলিটি শোতেও মালাইকা ঝলমল করেছেন। ফিটনেস বজায় রাখার ক্ষেত্রেও অনেকের রোল মডেল তিনি।

মালাইকাকে অনুরাগীরা তার নাচের কারণেই চেনেন। অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়েছিল, তাহলে কি আগামী দিনে তিনি কোনো ডান্স ফিল্ম-এর অংশ হতে চলেছেন? উত্তরে মালাইকা জানিয়েছেন, এখনো কোনও কিছুই জানি না।

নিউজ ট্যাগ: মালাইকা আরোরা

আরও খবর