Logo
শিরোনাম

কেজিএফ এর দ্বিতীয় কিস্তি দিয়েই পারিশ্রমিক বাড়ালেন ইয়াশ

প্রকাশিত:সোমবার ২৫ জানুয়ারি ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ২৭৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ভারতের জনপ্রিয় তারকা যশ, কেজিএফ : চ্যাপ্টার ওয়ান সিনেমার মাধ্যমে তার নামে যোগ হয়েছে সুপারস্টারের তকমা। এই একটি সিনেমা দিয়েই তিনি হৈ চৈ ফেলে দিয়েছেন। জন্মেছে তার কোটি কোটি ভক্ত।যারা প্রতিনিয়ত অপেক্ষায় থাকেন প্রিয় তারকার নতুন সিনেমা ও খবরের জন্য। চাহিদা বেড়েছে সে কথা বলার অপেক্ষা রাখে না।

আর সে চাহিদার কথা মাথায় রেখেই পারিশ্রমিকও বাড়িয়ে নিলেন যশ। আগে প্রতি ছবিতে ১০-১৫ কোটি রুপি পেতেন এই অভিনেতা। তবে এখন থেকে তাকে পেতে হলে গুনতে হবে ৩০ কোটি রুপি।

৩৫ বছর বয়সী এ সুপারস্টারের পারিশ্রমিকের ব্যাপারে এমন তথ্যই দিচ্ছে ভারতের বেশকিছু গণমাধ্যম।

কেজিএফ এর দ্বিতীয় কিস্তি থেকেই নতুন পারিশ্রমিকে কাজ শুরু করেছেন তিনি। এ পারিশ্রমিক ছাড়াও সিনেমার লাভের অংশও পাবেন তিনি।

কেজিএফ : চ্যাপ্টার টু সিনেমায় যশ ওরফে রকি ভাই মুখোমুখি হবেন খলনায়ক সঞ্জয় দত্ত ওরফে আধীরার সঙ্গে। সঞ্জয় দত্ত ছাড়াও এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে রাভিনা ট্যান্ডন, প্রকাশ রাজ ও শ্রীনিধি শেঠি।

নিউজ ট্যাগ: ইয়াশ কেজিএফ

আরও খবর