
দেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক বাপ্পা মজুমদার বেশ ক’জন শিল্পীদের
নিয়ে তার সুর ও সঙ্গীতে নতুন একটি প্রজেক্ট করছেন। ধারাবাহিকভাবে প্রকাশিত হবে তার
এই গানগুলো। এই প্রজেক্টের নাম দিয়েছেন (বিউটিফুল ভয়েসেজ)। এর সিজন ওয়ান এর গান প্রকাশ
করলেন বাপ্পা মজুমদার তার নিজস্ব ইউটিউব প্লাটফর্মে।
তবে মজার ব্যাপার হলো এই প্রজেক্টে কণ্ঠশিল্পী কোনালের গাওয়া গানটি
বাপ্পা মজুমদার কোনালের জন্মদিনে সারপ্রাইজ হিসেবে প্রকাশ করেন। লিরিকাল ভিডিওর এই
গানটির শিরোনাম ‘বসন্ত চলে যায়’। শাহান কবন্ধের
লেখা ভিন্নধর্মী এই গানটি সঙ্গীত পরিচালকের একটি নিরীক্ষাধর্মী প্রয়াস।
কোনাল বলেন, ‘গানটি ভয়েস দেবার পর থেকেই আমি
অপেক্ষায় ছিলাম। কবে গানটি মুক্তি পাবে। এমন দারুণ একটি প্রজেক্টে অংশ নিতে পেরে সত্যিই
ভাল লাগছে। আর বাপ্পা দার কম্পোজিশন নিয়ে কিছু বলার নেই, মুগ্ধতা ছাড়া। কিছু কিছু
গান থাকে নিজের ক্যারিয়ারের অন্যতম প্রাপ্তিযোগ হিসেবে থেকে যায়, এই গানটিও তেমনই।
তবে আমার জন্মদিন উপলক্ষে দাদা এভাবে আমাকে চমক দেবে সত্যিই বুঝিনি। এমন আরো কিছু
কাজ করে যেতে চাই।

