
দক্ষিণ আফ্রিকায়
অনুষ্ঠিত ২০১০ বিশ্বকাপে ‘ওয়াকা ওয়াকা’
গান দিয়ে সাড়া ফেলে ছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। ওই বিশ্বকাপের চ্যাম্পিয়ন পিকের
সঙ্গে পরবর্তীতে বেধেছিলেন ঘরও।
কাতারে অনুষ্ঠিত
বিশ্বকাপেও পিকের সাবেক সঙ্গী ও পপ সিঙ্গার শাকিরার পারফর্ম করার কথা ছিল। কিন্তু কাতারের
মঞ্চে শাকিরা থাকছেন না বলে স্পেনের সংবাদ মাধ্যম নিশ্চিত করেছেন।
সংবাদ মাধ্যম
এল প্রোগ্রাম ডি আনা রোসার আদ্রিয়ানা দোরোনসোরো বলেছেন, ‘এটা নিশ্চিত যে, শাকিরা কাতার বিশ্বকাপের
উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন না। তবে বিশ্বকাপের অন্য কোন অংশে, অন্য কোন ভূমিকায়
তাকে দেখা যাবে কিনা বলা যাচ্ছে না।
কাতার বিশ্বকাপের
অবকাঠামো নির্মানে নিযুক্ত অনেক শ্রমিক মারা গেছেন বলে অভিযোগ। শাকিরা মানবাধিকার লঙ্ঘনের
প্রতিবাদ করেন। এছাড়া সমকামীদের অধিকার ও পোশাক স্বাধীনতা নিয়ে কথা বলেন।
এর প্রেক্ষিতে
কাতারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে, কাতারে বিশ্বকাপ দেখতে আসা বা পারফরম্যান্স
করা সকলেই দেশটির নিয়ম মানতে হবে। পুরো শরীর কাপড়ে আবৃত রাখতে হবে। কাতারের এসব নিয়মকে
‘সম্মানহীন’ বলে উল্লেখ করা হয়েছে। ওই কারণেই
হয়তো ২০০৬, ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে পারফর্ম করা শাকিরা কাতারে থাকছেন না।

