
গ্রুপ পর্বেই
নেইমারের ব্রাজিলের দেখা হয়ে যাচ্ছে দুই ইউরোপীয় প্রতিপক্ষের সঙ্গে। প্রতিযোগিতাটির
‘জি’ গ্রুপে আছে কোচ তিতের শিষ্যরা।
আজ রাতে কাতারের
দোহায় এক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজিত হয় বিশ্বকাপের ড্র। ২০২২ বিশ্বকাপের এই ড্রয়ে নেইমারের
ব্রাজিলের ভাগ্য নির্ধারিত হয়েছে জি গ্রুপে। সেখানের বাকি দলগুলোর মধ্যে ইউরোপীয় প্রতিপক্ষ
আছে দুটো। দল দুটো হলো সার্বিয়া ও সুইজারল্যান্ড। গ্রুপের অন্য দলটি হচ্ছে ক্যামেরুন।
ব্রাজিল বিশ্বকাপের
ইতিহাসে সর্বোচ্চ শিরোপা জেতা দল। ১৯৫৮, ১৯৬২ আর ১৯৭০ সালে বিশ্বকাপ জিতে জুলে রিমে
ট্রফিটা চিরতরে নিজেদের করে নিয়েছিল। এরপর বিশ্বকাপ জিততে দলটিকে অপেক্ষা করতে হয়েছে
২৪ বছর। ১৯৯৪ সালে সেলেসাওরা শিরোপা জিতেছিল চতুর্থ বারের মতো। এরপরের বিশ্বকাপেও উঠেছিল
ফাইনালে, তবে ফ্রান্সের কাছে হেরে শিরোপা জেতা হয়নি ব্রাজিলের।

