Logo
শিরোনাম

কাশবনে নিয়ে শ্যালিকাকে দলবেঁধে ধর্ষণ

প্রকাশিত:সোমবার ১৭ অক্টোবর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৬৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর ডেমড়ায় এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে দুইভাইসহ তার বন্ধুদের বিরুদ্ধে। রোববার দিবাগত রাত ২টার দিকে ডেমড়ার পাইটি এলাকায় রাস্তা থেকে পুলিশ ওই তরুণীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করে।

ডেমড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুক মোল্লা জানান, ওই তরুণীর বাড়ি মাদারীপুরে। গত দুই বছর আগে বিয়ে হয়েছিল তার। বর্তমানে স্বামীর সঙ্গে সম্পর্ক নেই। গত ১৫ দিন আগে কদমতলী পাটেরবাগ এলাকায় বড় ভাইয়ের বাসায় বেড়াতে আসেন তিনি।

ওই তরুণী জানান, বিকেলে চাচাতো দুলাভাই সেলিম তাকে ফোন করে ডেকে ডেমড়া কোনাপাড়া এলাকায় একটি মেলায় নিয়ে যায়। সেখানে সেলিমের বন্ধু আলমও উপস্থিত ছিল। মেলায় ঘুরাঘুরি ও খাবার খেয়ে শেষে একটি কোক পান করতে দেয় ওই তরুণীকে। পরে তাকে একটি সিএনজি অটোরকিশায় করে নিয়ে যায় পাশের কাশবনে। সেখানে ওই তরুণীকে দুলাভাইসহ ৪-৫ জন মিলে গণধর্ষণ করে।

পরিদর্শক ফারুক মোল্লা জানান, রাতে টহল পুলিশ ডেমড়া পাইটি এলাকার রাস্তা থেকে ওই তরুণীকে উদ্ধার করে। তবে তার কথাবার্তা অসংলগ্ন। স্বজনার কেউ এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ করেনি। বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে। আসামি ধরতে মাঠে কাজ করছে পুলিশ।


আরও খবর