Logo
শিরোনাম

কারওয়ানবাজারে বাসচাপায় স্কুটারচালক নিহত

প্রকাশিত:বৃহস্পতিবার ২১ অক্টোবর ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৮১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর কারওয়ান বাজারে বাসচাপায় একজন স্কুটিচালকের মৃত্যু হয়েছে। বুধবার (২০ অক্টোবর) বিকেল চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম সায়েদুর রহমান। বয়স ৪৩। তিনি তেজগাঁওয়ের পূর্ব নাখালপাড়ার বাসিন্দা ছিলো বলে ধারণা করা হচ্ছে।

পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার মাহমুদুল হাসান বলেন, নিহতের কাছে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। সেখানে নাম লেখা আছে সায়েদুর রহমান।

ঘটনার বিবরণে তিনি বলেন, ওই ব্যক্তি স্কুটি চালিয়ে ফার্মগেটের দিকে যাচ্ছিলেন। কারওয়ান বাজার এলাকার নিউ স্টার রেস্তোরাঁর সামনে এলে পেছন থেকে গুলিস্তানআব্দুল্লাহপুর পথের ৩ নম্বরের একটি বাস তাকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সহকারী কমিশনার জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হলেও চালক পালিয়েছে।

নিউজ ট্যাগ: কারওয়ান বাজার

আরও খবর