Logo
শিরোনাম

কারাগারে বন্দি হাজতির মৃত্যু

প্রকাশিত:শনিবার ১৯ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ১৭৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ শামীম আহমেদ (৪৪) নামে মাদক মামলায় বন্দি এক হাজতির মৃত্যু হয়েছে। শামীম আহমেদ ঢাকার রূপনগর এলাকার মৃত সেকান্দার আলীর ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার মো. আবু সায়েম এসব কথ্য নিশ্চিত করে জানান, গত বছরের অক্টোবর মাস থেকে তিনি কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন।

কারাগার থেকে জানা গেছে, গতকাল শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে শামীম আহমেদ কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আরও খবর