Logo
শিরোনাম

কারাগার থেকে দণ্ডপ্রাপ্ত অপরাধীদের ছেড়ে দেবে ইউক্রেন

প্রকাশিত:মঙ্গলবার ০১ মার্চ ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১২৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, লড়াইয়ের অভিজ্ঞতা আছে এমন দণ্ডপ্রাপ্ত অপরাধীদের কারাগার থেকে ছেড়ে দেওয়া হবে। তিনি বলেন, রাশিয়ার সাথে লড়াইতে ইউক্রেনকে রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। নৈতিকতার বিবেচনায় এমন সিদ্ধান্ত সহজ নয়। কিন্তু প্রতিরক্ষার জন্য এটি কাজে লাগবে।

ভিডিওতে এক বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট রুশ সৈন্যদের অস্ত্র ব্যবহার না করার আহ্বান জানান।

রুশ সৈন্যদের উদ্দেশ্যে তিনি বলেন, অস্ত্র ত্যাগ করো। এদেশে থেকে চলে যাও। তোমাদের কম্যান্ডারদের বিশ্বাস করোনা। প্রোপাগান্ডা বিশ্বাস করোনা। নিজের জীবন বাঁচাও। ইউক্রেনকে দ্রুত সদস্য করে নেয়ার জন্য প্রেসিডেন্ট জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানান।


আরও খবর