Logo
শিরোনাম

কানে সাদের ছবিসহ ২০ ছবির বিচারক যারা

প্রকাশিত:বুধবার ১৬ জুন ২০২১ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ১৭৪০জন দেখেছেন
এস এম মনির

Image

কান উৎসবের আনসার্টেন রিগার্ড বিভাগ নিয়ে এবার বাংলাদেশের সিনেমাপ্রেমীদের আছে বাড়তি কৌতূহল। এবছর এই বিভাগে যায়গা করে নিয়েছে তরুণ নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের সিনেমা রেহানা মরিয়ম নূর। কানের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এই বিভাগের বিচারকদের নাম।

আনসার্টেন রিগার্ড বিভাগে বিচারকদের সভাপতি হিসেবে থাকছেন ব্রিটিশ নির্মাতা অ্যান্দ্রেয়া আর্নল্ড। বিচারক দলে আরও থাকছেন মার্কিন নির্মাতা মাইকেল কোভিনো, ফরাসী অভিনেতা এলসা জিলবারস্টেইন। আর্জেন্টিনার নির্মাতা ড্যানিয়েল বারম্যান এবং আলজেরিয়ান নির্মাতা মউনিয়া মেডৌর।

আনসার্টেন রিগার্ড (ফরাসি উচ্চারণে: আঁ সার্তেইন রিগার্দ) কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল সিলেকশনের একটি বিভাগ। উৎসব কমিটির সভাপতি গিলেস জ্যাকব ১৯৭৮ সালে এই বিভাগটির সাথে সিনেমাপ্রেমীদের পরিচয় করিয়েছেন।

নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে প্রতিবছর প্রাচ্য ও পাশ্চাত্য থেকে নির্বাচিত প্রায় ২০টি চলচ্চিত্র নিয়ে আনসার্টেন রিগার্ড বিভাগটির আয়োজন করা হয় সেল ডেবাসি থিয়েটারে।

আনসার্টেন রিগার্ড মানে ভিন্ন দৃষ্টিকোণ। প্রচলিত ধারার বাইরের গল্পের সিনেমাগুলো এই বিভাগে নির্বাচিত হয়। ২০০৫ সাল থেকে এই বিভাগে যিনি বিজয়ী হন, তার হাতে গ্রৌপামা জিএএন ফাউন্ডেশনের তরফ থেকে তুলে দেয়া হয় ৩০ হাজার ইউরো, যা বাংলাদেশি টাকায় ৩১ লক্ষ। আন সার্টেন রিগার্ড বিভাগে সেরার পুরস্কার ছাড়াও জুরি, স্পেশাল জুরির মতো রয়েছে আরো কিছু পুরস্কার।


আরও খবর