Logo
শিরোনাম

কান ফেস্টিভালে বিজয়ের মুকুট ছিনিয়ে নিলেন জুলিয়ার

প্রকাশিত:রবিবার ১৮ জুলাই ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৬১৫জন দেখেছেন
এস এম মনির

Image

২০২১ সালের কান ফেস্টিভালে বিজয়ের মুকুট ছিনিয়ে নিলেন ফরাসি নারী নির্মাতা জুলিয়ার দুকুরনো। তার টাইটেন চলচ্চিত্রটি এবারের ৭৪তম কান উৎসবের সেরা পুরস্কার স্বর্ণ পাম বা পাম দ্যর জিতে নিয়েছে।

১৭ জুলাই স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে সমাপনী আয়োজনে এ ঘোষণা দেওয়া হয়। চলচ্চিত্র আসরের বিচারক প্রধান স্পাইক লি পুরস্কারের আগেই তথ্য বলে ফেলেছিলেন বলে পরে দুঃখ প্রকাশ করেন।

কানে গত ২৮ বছর পর দ্বিতীয় নারী নির্মাতা হিসেবে জুলিয়া সেরা নির্মাতার এই পুরস্কার জয় করে নিলেন। কানের ইতিহাসে নারী নির্মাতাদের মধ্যে কেবল জেন ক্যাম্পিয়ন স্বর্ণ পাম জেতেন ১৯৯৩ সালে। দ্বিতীয়বারের মতো কোনো নারী নির্মাতার ছবি স্বর্ণ পাম জিতে গেলো ২০২১ সালে এসে।

এদিকে কানের অফিসিয়াল সিলেকশনে প্রথমবার নির্বাচিত হয়েছিল বাংলাদেশের আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত রেহানা মরিয়ম নূর। গত ৭ জুলাই আ সার্তে রিগা বা তরুণ নির্মাতাদের বিভাগে ছবিটি প্রদর্শিত হওয়ার পর থেকেই প্রশংসায় ভাসছিল ছবিটি।

ধারণা করা হয়েছিল, এই ছবিটি পুরস্কার পাবে। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি টিম রেহানা মরিম নূরের। খালি হাতেই ফিরতে হলো বাংলাদেশি এই সিনেমা ও তার টিমকে।

গত ১৬ জুলাই আ সার্তে রিগায় ৬টি বিভাগে পুরস্কার প্রদান করা হয়। এতে সেরা পুরস্কার গ্রান্ড প্রাইজ, রাশিয়ান নারী নির্মাতা কিরা কোভালেনকো পরিচালিত চলচ্চিত্র আনক্লেনচিং দ্য ফিস্টস। জুরি প্রাইজ , গ্রেট ফ্রিডম (সেবাস্টিয়ান মাইজে), এনসেম্বল প্রাইজ, বোন মের (হাফসিয়া হেরৎসি), প্রাইজ অব কারেজ, লা সিভিল (তিওডোরা আনা মিহাই), প্রাইজ অব অরিজিনালিটি , ল্যাম্ব (ভ্লাদিমির জোহানসন), স্পেশাল মেনশন, নচে দে ফুয়েগো (তাতিয়ানা উয়েজো)।


আরও খবর