
তাসকিন রহমান: ঢাকা জেলা প্রসাশকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রাজধানীর কামরাঙ্গিরচরের বিভিন্ন এলাকা এবং কারখানায় নেয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন করেছেন। এই সময় বেশ কয়েকজন অবৈধ ব্যবহারকারীদের জরিমানাও করা হয়।
অভিযানের একসময়
নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে সাদ্দাম নামের এক যুবলীগের কর্মীকে বিচ্ছিন্ন করার
প্রতিবাদ ও কথা কাটাকাটি করলে এক সময় পুলিশকে ধাক্কা দিলে তাকে আটক করে পুলিশের ভ্যানে
তোলা হয়। এলাকাবাসী জানায়, সে অবৈধ গ্যাস সংযোগকারীদের সাথে জড়িত তার সাথে এলাকার সোহেল
নামের নেতাও জড়িত। এই চক্রটি প্রতি বাড়ী থেকে ৫০ হাজার থেকে কয়েক লক্ষ টাকার বিনিময়েই
এসব কাজ করে থাকে। এতে একেকটি গলি থেকে সর্বোচ্চ প্রায় ৬ থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত
নেয়া হয়।
এসব বিষয়ে নির্বাহী
ম্যাজিস্ট্রেটকে জানানো হলে, তিনি বলেন, আমাদের কর্মকান্ড তিতাসের আইনে সিমাবদ্ধ। অন্যদিকে
এসব দুষ্ট চক্রকে যদি সংশ্লিষ্ট এলাকা থেকে দমন করা না হয়, তাহলে আমাদের প্রশাসনে জন্য
এটা অনেক কঠিন হবে। অন্যদিকে জেলা প্রশাসনও তিতাসের বৈঠকে কিভাবে এই অবৈধ গ্যাস সংযোগ
নিমূল করা যায় সে ব্যাপারে আপনাদের মূল্যবান
পরামর্শ দিলে অনেক উপকার হবে। উক্ত সভায় সাংবাদিক
ও বিভিন্ন অভিজ্ঞ ব্যাক্তিদের পরামর্শকে প্রাধান্য দেয়া হয়।
উক্ত জোনের ম্যানেজার
মোঃ ফয়জুর রহমান জানান, আমাদের জনবল সঙ্কট আর বিশাল অঞ্চল জুড়ে অভিযান পরিচালনা করাটা
অনেক কষ্টসাধ্য। তাই বিভিন্ন স্থানে অবৈধ সংযোগ সঠিকভাবে সনাক্ত করাটাও অনেক কঠিন।
যেমন অবৈধ সংযোগ বিচ্চিন্ন করতে গেলে রাস্তা কুড়াখুড়িসহ অন্যান্য অনেক লাইন ও স্থাপনার
কথা মাথায় রেখেই সংযোগ বিচ্ছিন্ন করতে হয়। নইলে আমাদেরই বিপদ হয়ে দাঁড়ায়।
উক্ত জোনের জেনারেল
ম্যানেজার মোঃ নজিবুল বাশার বলেন, আমাদের অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ প্রক্রিয়া চলমান
থাকবে। আপনারা অতীতের মত এখনও আমাদের সহযোগীতা
করছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞ জানাই। অন্যদিকে আপনাদের সঠিক পরামর্শ পেলে
আমাদের জন্য আরও সহজ হবে।
আমাদের শ্রদ্ধেয়
এমডি ইঞ্জিনিয়ার মোঃ হারুন অর রশিদ আমাদের নির্দেশনা দিয়েছেন, দূর্নীতি ও অবৈধ সংযোগের
বিষয়ে জিরো টলারেন্স। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আপনারা দেখছেন শুধু এখানেই
নয় সারাদেশের বিভিন্ন অঞ্চলেই আমাদের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আশাকরি আমরা সুফল ভোগ করতে পারব।রাজধানীর কামরাঙ্গিরচরে আবারও প্রায় ডজন খানেক কারখানার
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন করল তিতাস কর্তৃপক্ষ

