Logo
শিরোনাম

কাগজের অভাবে শ্রীলঙ্কার স্কুলে পরীক্ষা বন্ধ

প্রকাশিত:রবিবার ২০ মার্চ ২০২২ | হালনাগাদ:শুক্রবার ১৭ নভেম্বর ২০২৩ | ১৩৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আর্থিক সঙ্কট। কাগজ কেনার টাকা নেই। তাই শ্রীলঙ্কায় প্রায় ৩০ লাখ ছাত্রছাত্রীর পরীক্ষা বাতিল। আর্থিক সঙ্কটে কলম্বোতে কাগজ আমদানিতে সঙ্কট। তাই প্রিন্টিং পেপার শেষ হয়ে গেছে। এ জন্য ওয়েস্টার্ন প্রদেশের বিপুল পরিমাণ স্কুল শিক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। শিক্ষা বিষয়ক কর্তৃপক্ষ বলেছে, সোমবার থেকে শুরু হওয়ার কথা এক সপ্তাহের টার্ম পরীক্ষা।

কিন্তু ১৯৪৮ সালে দেশটি স্বাধীনতা অর্জনের পর থেকে সবচেয়ে কঠিন আর্থিক সঙ্কটের মুখে। এ জন্য সেখানে প্রয়োজনীয় কাগজের সরবরাহ নেই। ফলে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা স্থগিত করেছে। ওয়েস্টার্ন প্রদেশের শিক্ষা বিভাগ বলেছে, প্রয়োজনীয় কাগজ ও কালি আমদানি করার মতো অর্থ নেই। তাই এসব কিনতে পারছে না তারা। ফলে স্কুলগুলোর প্রধানরা টেস্ট পরীক্ষা নিতে পারছেন না। নবম, দশম এবং একাদশ শ্রেণিতে টার্ম টেস্ট একটি অব্যাহত প্রক্রিয়া। এর মধ্য দিয়ে বছরের শেষে একজন শিক্ষার্থী পরবর্তী গ্রেডে অনুমোদন পাবে কিনা তা নির্ধারণ করা হয়।

শিক্ষা বিভাগ জানিয়েছে, প্রায় ৬০ লাখ বাসিন্দার ওই প্রদেশের স্কুলের অধ্যক্ষরা কোনো পরীক্ষাই নিতে পারবেন না কারণ প্রয়োজনীয় কাগজ ও কালি আমদানির জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা সরবরাহ করতে করতে অক্ষম।

দেশটিতে মাধ্যমিক বিভাগের নবম, দশম ও একাদশ শ্রেণির টার্ম পরীক্ষাগুলো বছর শেষে নেওয়া হয়। শিক্ষার্থীদের পরবর্তী গ্রেডে উন্নীত করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এই পরীক্ষাগুলো টার্ম পরীক্ষাসহ ক্রমাগত মূল্যায়ন প্রক্রিয়ার অংশ।

শ্রীলঙ্কায় কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে অত্যাবশ্যকীয় দ্রব্য আমদানির জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার ঘাটতি থাকার কারণে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। ফলে দেশটিতে খাদ্য, জ্বালানি এবং ওষুধের ওপর সংকট দেখা দিয়েছে।


আরও খবর