Logo
শিরোনাম

কাবুলের সুরবি জেলার ৭০ গ্রাম দখলে নিয়েছে তালেবান

প্রকাশিত:শুক্রবার ০৯ জুলাই ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২২৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আফগানিস্তানের কাবুল প্রদেশের সুরবি জেলার ৭০টি গ্রাম দখলে নিয়েছে তালেবান। কাবুল প্রদেশের সুরবি জেলার ১৩০ গ্রামের মধ্যে ৭০টি ইতোমধ্যে তালেবান যোদ্ধাদের নিয়ন্ত্রণে চলে গেছে।

কাবুলের গভর্নর মুহাম্মদ ইয়াকুব বলেন, তালেবান মিলিশিয়ারা সুরবি জেলায় পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়্যবা এবং অন্যান্য গোষ্ঠীর সহযোগিতায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

তালেবানের সদস্যরা সুরবি বাজারে হামলা চালানোর হুমকি দিয়েছে বলে জানিয়েছেন সুরবি জেলার বাসিন্দারা। সুরবি ছাড়াও কাবুল প্রদেশের আরও চারটি জেলা তালেবানের হামলার হুমকির মধ্যে রয়েছে বলে জানান প্রদেশের গভর্নর।

তবে তালেবানকে খুব বেশি অগ্রসর হতে দেবে না নিরাপত্তা বাহিনী এমন আশা গভর্নরের। তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা তালেবানকে খুব বেশি অগ্রসর হতে দেবে না।

সুরবি জেলায় একটি রেস্তোরাঁর মালিক জাহিদুল্লাহ। তিনি বলেন, এখানকার নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে।

সুরবি জেলার গভর্নর বলেন, তালেবান জগদলক জেলায় রুবি খনিগুলো দখলের চেষ্টা করছে।  তবে তারা যেন এর দখল নিতে না পারে আমরা সে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী জানায়, কাবুল প্রদেশে ১৪টি জেলা রয়েছে।  এরমধ্যে হুমকির মধ্যে রয়েছে ৫টি জেলা। যুক্তরাষ্ট্র ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করার ঘোষণা বাস্তবায়নের প্রায় শেষ দিকে রয়েছে।


আরও খবর