Logo
শিরোনাম

কাবুলে অনুশীলন শুরু

প্রকাশিত:বৃহস্পতিবার ১৯ আগস্ট ২০২১ | হালনাগাদ:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | ১৭৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আফগানিস্তানের ক্ষমতা তালেবানদের হাতে চলে যাওয়াকে দুঃস্বপ্ন হিসেবে দেখছেন দেশটির ক্রীড়ামোদীরা। বিশেষ করে আন্তর্জাতিক পরিসরে দেশটির ক্রিকেটের উড়ন্ত গতি থেমে যাবে কিনা সেই দুশ্চিন্তা ভর করেছে ক্রিকেটবোদ্ধাদের মনে।

শুধু ক্রিকেটকে নিয়ে নয়; পরিবার ও স্বজনদের নিয়ে উৎকণ্ঠা জানিয়েছেন আফগান দলের অধিনায়ক রশিদ খান।

কিন্তু এখন পর্যন্ত যা দেখা গেল, তালেবানদের ক্ষমতা দখল ক্রিকেটের ওপর কোনো প্রভাব ফেলছে না। বরং ক্রিকেটে আরও উন্নতি আনায় সহায়তা করবে বলে আশ্বস্ত করেছেন তালেবানরা।

সেই আশ্বাসের প্রথম ধাপ দেখা গেল। রাজধানী কাবুলে জাতীয় দলের ক্রিকেটারদের অনুশীলন করতে দেখা গেছে নিশ্চিন্তেই।

নতুন ব্যাটিং কোচও পেয়েছেন রশিদ-নবীরা। শ্রীলংকার সাবেক ওপেনার আভিস্কা গুণাবর্ধনেকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

টুইটারে গুনাবর্ধনের নিয়োগের ঘোষণা আনুষ্ঠানিকভাবে দেওয়ার পর অবশ্য পরে সে টুইট মুছে ফেলে এসিবি।

 


আরও খবর