Logo
শিরোনাম

কাবুল বিমানবন্দর থেকে সব ধরনের ফ্লাইট বন্ধ

প্রকাশিত:মঙ্গলবার ১৭ আগস্ট ২০২১ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ১৭৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে কাবুল বিমানবন্দর থেকে সব ধরনের বেসামরিক উড়োজাহাজে ফ্লাইট বন্ধ হয়ে গেছে। আফগান সিভিল এভিয়েশন অথরিটির বরাত দিয়ে সিএনএনের খবরে এ কথা জানানো হয়েছে।

কয়েক হাজার মার্কিন সেনা কাবুল বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে, কিন্তু দেশ ছেড়ে পালাতে মরিয়া হাজার হাজার মানুষের চাপে তারা বেশ হিমশিম খাচ্ছে।

গতকাল কাবুল বিমানবন্দরে কমপক্ষে ছয়জন মারা গেছে। তবে কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা পরিষ্কার নয়।

এদিকে যুক্তরাষ্ট্রসহ অনেক পশ্চিমা দেশ কাবুলে তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে। কিন্তু কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ এখনও তালেবানের সঙ্গে সম্পর্কের রাস্তা খোলা রেখেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, আফগানিস্তানের সঙ্গে সুসম্পর্ক তৈরিতে আগ্রহী চীন। তালেবান বার বার বলেছে, তারা চীনের সঙ্গে সুসম্পর্ক চায়। আফগানিস্তানের পুনর্গঠন এবং উন্নয়নে তারা চীনের অংশগ্রহণ চায়। আমরা তাদের ইচ্ছাকে স্বাগত জানাই।


আরও খবর