
নির্মাতা সৌকর্য ঘোষালের ‘ওসিডি’ শিরোনামে একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন জয়া
কয়েক বছর ধরে কলকাতার সিনেমায় বেশ নিয়মিত
বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। শুধু নিয়মিত অভিনয় নয়, কলকাতায় প্রশংসার সঙ্গে সফলতাও
পাচ্ছেন।
সেই ধারাবাহিকতায় জানা গেল, জয়া আহসানের
২০২১ সালের নতুন সিনেমার খবর। নির্মাতা সৌকর্য ঘোষালের ‘ওসিডি’ শিরোনামে একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন জয়া।
প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী ফেব্রুয়ারিতে
সিনেমাটির শুটিং শুরু হবে। আর শুটিংয়ে অংশ নিতে চলতি মাসেই কলকাতা যাচ্ছেন জয়া। সাইকোলজিক্যাল
ড্রামা ঘরানার এই সিনেমায় জয়া ছাড়াও অভিনয় করবেন অনসূয়া মজুমদার, কৌশিক সেন, কণীনিকা
বন্দোপ্যাধায়সহ অনেকে।
এর আগে জয়াকে নিয়ে নির্মাতা সৌকর্য ঘোষাল
‘ভূতপুরী’ শিরোনামে একটি সিনেমার শুটিং শেষ করেছেন।
গ্রাফিক্সের কাজ শেষ হলেই মুক্তি দেওয়া হবে সিনেমাটি।
জয়া সবশেষ জনপ্রিয় কথাসাহিত্যিক হাসান
আজিজুল হকের উপন্যাস ‘বিধবাদের কথা’ অবলম্বনে নির্মিত ‘নকশি কাঁথার জমিন’ সিনেমার শুটিং শেষ করেছেন।

