Logo
শিরোনাম

জন্মদিনে মৌসুমীর জন্য দোয়া চাইলেন ওমর সানী

প্রকাশিত:বৃহস্পতিবার ০৩ নভেম্বর ২০২২ | হালনাগাদ:সোমবার ২০ নভেম্বর ২০২৩ | ১৭৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

শুভ জন্মদিন প্রিয়দর্শিনী, আল্লাহ সুবহানাতায়ালা তোমাকে সুস্থ রাখুন পরিবার নিয়ে ভালো রাখুন। এইভাবে আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) জন্মদিনের প্রথম প্রহরে নন্দিত চিত্রনায়িকা মৌসুমির জন্মদিনে শুভেচ্ছা জানান তার স্বামী জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি।

ওমর সানি বুধবার রাত ১২টার পর পারিবারিকভাবে জন্মদিনের প্রথম প্রহরে কেক কাটেন। পরে সেই ছবি ও একটি ভিডিও তার ফেসবুকে আপলোড করেন। সঙ্গে তিনি স্ট্যাটাসে লেখেন, শুভ জন্মদিন প্রিয়দর্শিনী, আল্লাহ সুবহানাতায়ালা তোমাকে সুস্থ রাখুন পরিবার নিয়ে ভালো রাখুন। তোমার জন্মদিনে সবার মাঝে আমিও একজন ভালোবাসার মানুষ, সবাই দোয়া করবেন ওর জন্য। শুভ জন্মদিন

উল্লেখ্য, মৌসুমীর পুরো নাম আরিফা পারভীন মৌসুমী। ১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনায় তার জন্ম। বাবা নাজমুজ্জামান মনি ও মা শামীমা আখতার জামান। মৌসুমী ১৯৯৬ সালের ২ আগস্ট জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানির সঙ্গে বিবাহবন্ধনে আবন্ধ হন। দাম্পত্য জীবনে তাদের ফারদিন এহসান স্বাধীন (ছেলে) এবং ফাইনা (মেয়ে) নামের দুই সন্তান রয়েছে।


আরও খবর