Logo
শিরোনাম

জমি নিয়ে বিরোধ, একজনকে কুপিয়ে হত্যা

প্রকাশিত:বুধবার ২০ এপ্রিল ২০২২ | হালনাগাদ:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | ১৮১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জমি নিয়ে বিরোধের জেরে হাটহাজারীতে মো. মূছা (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাছা মিয়া সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মো. মূছা (৪০) হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সোনা মিয়ার ছেলে।

হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জাবেদ বলেন, ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করি। মরদেহের শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করছি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে তাকে।

তিনি বলেন, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পেরেছি জমি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড। নিহত মূছার ভাগিনার সঙ্গে দীর্ঘদিন ধরে এ নিয়ে বিরোধ চলে আসছিল। এ সংক্রান্ত একাধিক মামলাও রয়েছে।

সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

নিউজ ট্যাগ: কুপিয়ে হত্যা

আরও খবর