Logo
শিরোনাম

জমে উঠেছে কারওয়ান বাজারের কামারপট্টি

প্রকাশিত:শনিবার ০৯ জুলাই ২০২২ | হালনাগাদ:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | ১৩৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কোরবানির আগের জমে উঠেছে দা-ছুরি, বটি-চাপাতির বাজার। মাংস কাটতে অনেকে ধার দিচ্ছেন পুরাতন অস্ত্র। বিখ্যাত তেঁতুল কাঠের খাইট্টা, পাটি ও খড় বিক্রি হচ্ছে দেদারসে। কোরবানির গরুর মাংস কাটতে প্রস্তুত আছেন কসাইরাও। এবার এক লাখ টাকার গরুর চামড়া ছাড়ানো ও মাংস কাটতে ১৫ হাজার টাকা হাঁকছেন রাজধানীর কসাইরা।

রাজধানীর কারওয়ান বাজারের কামারপট্টিতে ছুরি, চাপাতি, দা-বটির দোকানগুলোতে হাতুড়ি দিয়ে লোহা পেটানোর টুং টাং শব্দ আর শান দেওয়ার তীক্ষ্ণ আওয়াজও বলে দিচ্ছে কোরবানি ইদের দিন ঘনিয়ে এসেছে।

কামারপট্টির দোকানগুলোতে সাজিয়ে রাখা হয়েছে বাহারি ডিজাইন ও আকারের পশু জবাই ও মাংস কাটার নানা অস্ত্র। এসব দোকানে দেড়শ' টাকা থেকে শুরু করে দেড় হাজার টাকার ছুরি পাওয়া যাচ্ছে। অনেকে আবার পুরাতন ছুরিটিও নতুন করে শান দিয়ে নিচ্ছেন।

বাজারে মাংস কাটার জন্য বিখ্যাত তেঁতুল কাঠের খাইট্টার সরবরাহ প্রচুর। সে তুলনায় ক্রেতা কম। আকারভেদে দাম পড়বে একশ' থেকে হাজার টাকা। এক মুঠো খড় ২০ টাকায়। বাঁশ চাছা পাটি আড়াইশো টাকা।

এক ক্রেতা বলেন, দাম একটু চড়া। তবে হাতের নাগালে পাওয়া যাচ্ছে।

কোরবানি দেওয়ার জন্য শহরবাসীর নজর একজন দক্ষ কসাইয়ের ওপর। সেই সুযোগে এবার কসাইরা তাদের মজুরি বাড়াতে চাচ্ছেন। তাদের অবদার, লাখ টাকার গরুর মাংস কাটতে কুরবানিদাতাকে খরচ করতে হবে প্রায় ১৫ হাজার টাকা।


আরও খবর