Logo
শিরোনাম

ঝড়ো বাতাসে গাছ পড়ে ভোলায় দুইজনের মৃত্যু

প্রকাশিত:মঙ্গলবার ২৫ অক্টোবর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৯৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ভোলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝোড়ো বাতাসে গাছ চাপা পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় চরফ্যাশন ও দৌলতখান উপজেলায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- দৌলতখান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গোলাম মোস্তফার স্ত্রী বিবি খাদিজা (৮০) ও চরফ্যাশন উপজেলার শশীভূষণ ইউনিয়নের মনির হোসেন (৩০)।

দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম খান বলেন, সন্ধ্যায় নিজ ঘরে অবস্থান করেছিলেন বিবি খাদিজা। ঝড়ো বাতাসে হঠাৎ একটা বড় গাছ এসে ঘরের চালে পড়ে। এতে চাপা পড়ে খাদিজা আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল নোমান বলেন, মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মনির। এ সময় বাতাসে একটি গাছের ডাল ভেঙে গায়ে পড়লে আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।


আরও খবর