Logo
শিরোনাম

ঝিনাইদহে ট্রাকচাপায় ৬ নসিমনযাত্রী নিহত

প্রকাশিত:বৃহস্পতিবার ১৪ জানুয়ারি ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২১৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঝিনাইদহের শৈলকুপায় কুষ্টিয়াগামী একটি ট্রাকের চাপায় ৬ নসিমনযাত্রীর প্রাণহানি ও ৪ জন আহত হয়েছেন। বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপার মদনডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, একদল নির্মাণ শ্রমিক নসিমনযোগে শৈলকুপা থেকে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। তারা সড়কের মদনডাঙ্গা বাজারে পৌঁছলে কুষ্টিয়াগামী ওই ট্রাকটি তাদেরকে চাপা দিলে ওই হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মৃতদেহগুলো ছিন্ন-ভিন্ন হয়ে সড়কের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। আহত ৪ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, সন্ধ্যার দিকে একদল নির্মাণ শ্রমিক ইঞ্জিনচালিত নসিমনযোগে খোয়াভাঙ্গা মিক্সার মেশিন নিয়ে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। সেসময় কুষ্টিয়ার দিকে যাওয়া দ্রুতগামী একটি ট্রাক তাদেরকে চাপা দেয় এবং ট্রাকটি সড়কের পাশের খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই কমপক্ষে ৬ নসিমনযাত্রী নিহত হয়। আহতদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


আরও খবর

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

শুক্রবার ২০ জানুয়ারি ২০২৩