Logo
শিরোনাম

ঝিনাইদহে ছয়টি স্বর্ণের বারসহ যুবক গ্রেফতার

প্রকাশিত:মঙ্গলবার ০২ আগস্ট ২০২২ | হালনাগাদ:সোমবার ২০ নভেম্বর ২০২৩ | ১৯৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ছয়টি স্বর্ণের বারসহ রাসেল হোসেন (২১) নামে একজনকে গ্রেফতার করেছে বিজিবি।

সোমবার সন্ধ্যায় উপজেলার সীমান্তবর্তী যাদবপুর বড়বাড়ি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাসেল হোসেন উপজেলার কানাইডাঙ্গা গ্রামের মৃত রুবেল হোসেনের ছেলে।

মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক জানান, সীমান্ত দিয়ে সোনা পাচার হচ্ছে-এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। সেসময় বড়বাড়ি থেকে রাসেলকে আটক করা হয়।

পরে তল্লাশি চালিয়ে তার পকেট থেকে টেপ মোড়ানো অবস্থায় ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা করা হয়েছে। জব্দ করা হয় একটি ইজিবাইক। এ ঘটনায় বিজিবির পক্ষ মহেশপুর থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।


আরও খবর

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

শুক্রবার ২০ জানুয়ারি ২০২৩