Logo
শিরোনাম

জীবনানন্দ দাশের বায়োপিকে জয়া

প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ জুন ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১২৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বাংলাদেশের দর্শকনন্দিত অভিনেত্রী জয়া আহসান অভিনীত ও সায়ন্তন মুখার্জি পরিচালিত 'ঝরা পালক' আগামী ২৪ জুন মুক্তি পাচ্ছে। কবি জীবনানন্দ দাশের জীবনের গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। সেখানে কবির স্ত্রী লাবণ্য প্রভা দাশের চরিত্রে দেখা যাবে জয়াকে। কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করছেন কলকাতার ব্রাত্য বসু।

জয়া আহসান বলেন, 'সিনেমায় আমার অভিনীত চরিত্রের মধ্যে অনেক বাঁক রয়েছে। জীবনানন্দ দাশের স্ত্রী হিসেবে তাকে সাহস দেওয়া, সংগ্রাম করা, ভেতরের আগুন উসকে দেওয়া, কবির প্রতি ভালোবাসা রয়েছে। চরিত্রটা নিয়ে প্রচুর বিতর্ক রয়েছে। আমার মনে হয়েছিল এই ভূমিকায় অভিনয় করার জায়গা অনেক। লাবণ্য প্রভা দাশের চরিত্রে অভিনয় ও জীবনানন্দ দাশের বায়োপিকএই কারণেই অভিনয় করেছি।'

তিনি আরও বলেন, 'প্রত্যেক শিল্পীর জীবনে কত রকমের চড়াই-উৎরাই, ঝড় থাকে। জীবনানন্দ দাশের জীবন, তার ভাবনা, দুঃখ-কষ্ট, আবেগ এবং আশপাশের মানুষগুলোকে আঁকার চেষ্টা করেছেন পরিচালক। জীবনানন্দ দাশ ও তার কবিতা আমার ভালোবাসার। তাকে অনুপ্রেরণা যারা দেন তাদের আমি ভালোবাসি। আশা করছি আমার চরিত্রটিকে সবাই ভালোবাসা দেবেন।'

নিউজ ট্যাগ: জয়া আহসান

আরও খবর