Logo
শিরোনাম

জীবন ফ্রেমে বাধা পড়লেন ছোটপর্দার অভিনেত্রী তিথি

প্রকাশিত:বৃহস্পতিবার ২৫ ফেব্রুয়ারি ২০২১ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ১৯২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সম্প্রতি সিনেমাটোগ্রাফার সাহিল রনির সাথে জীবন ফ্রেমে বাধা পড়লেন ছোটপর্দার পরিচিত অভিনেত্রী ইফফাত আরা তিথি। দীপ্ত টেলিভিশনের মান অভিমান ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি পেয়েছেন তিনি। ধারাবাহিকের বীথি চরিত্রে অভিনয় করে দর্শক হৃদয়েও বেশ জায়গা করে নিয়েছেন তিনি।

গেল ২১ ফেব্রুয়ারি বিয়ে করেছেন তিথি। ২২ ফেব্রুয়ারি সেরেছেন বিবাহোত্তর সংবর্ধনা। বিয়ের পর রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করেছেন বিথি। তার সূত্র ধরেই অভিনেত্রীর সঙ্গে আলাপ।

জানতে চাইলে ইফফাত আরা তিথি বলেন, সাহিল রনির সঙ্গে পরিচয় অনেক আগে থেকেই। কাজের সূত্রে তার সঙ্গে পরিচয়। পরিচয় থেকে বন্ধুত্ব। গত কয়েকমাস আগে থেকে বোঝাপড়া শুরু হয়েছে। তারপরই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি।


বিয়ের পর স্বামীর বাড়িতে থাকছেন বলে জানান তিথি। তিথি আরও জানান, আপাতত সংসার সামলানোর দায়িত্ব নিয়েছেন এ অভিনেত্রী। কিছুদিনের জন্য ছুটি নিয়েছেন মান অভিমান ধারাবাহিক থেকে। ছুটি কাটিয়ে শিগগিরই কাজে ফিরবেন।


আরও খবর