Logo
শিরোনাম

জবির নতুন উপাচার্য ইমদাদুল হক

প্রকাশিত:মঙ্গলবার ০১ জুন ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২৩৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পঞ্চম উপাচার্য হিসেবে আগামী চার (৪) বছরের জন্য অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হককে নিয়োগ দেয়া হয়েছে। তিনি সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন।

মঙ্গলবার (১ জুন) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ আবদুল হামিদ এর অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৯ এর ১০ (১) ধারা অনুসারে ড. মোঃ ইমদাদুল হক, অধ্যাপক, উদ্ভিদবিজ্ঞান বিভাগ ও ডীন, জীববিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা এর ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ দেয়া হলো।

চলতি বছরের ১৮ মার্চ শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. কামালউদ্দীন আহমদকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব দেন। এর আগের দিন ১৭ মার্চ অনেকটা অনানুষ্ঠানিকভাবেই বিদায় নেন অধ্যাপক ড. মীজানুর রহমান।


আরও খবর