
জাতীয় গণহত্যা
দিবস-২০২১ উপলক্ষে আগামীকাল দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান জানিয়েছে
ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। বৃহস্পতিবার বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মুকাররমেও দোয়া-মোনাজাত
অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশনের
সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমিন কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য
জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো
হয়েছে যে, আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ টায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ২৫ মার্চ
কালরাত্রিতে শাহাদাতবরণকারী সকল শহীদদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
হবে।
এ উপলক্ষে সারা দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের ব্যবস্থা করার জন্য সকল মসজিদের খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

