
নাসিরের কথা মনে
পরলেই সবার আগে মাথায় যেই শব্দটা আসে সেটা ‘ফিনিশার’। এক সময় বাংলাদেশ দলের সেরা ফিনিশার থাকলেও
অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে অবস্থান করছেন টাইগার অলরাউন্ডার নাসির হোসেন। তবে এখনও
দলে ফেরার আশা ছাড়েননি তিনি। জাতীয় দলে ফিরতেই এবার ডিপিএলে খেলবেন নাসির হোসেন।
ঢাকা প্রিমিয়ার
লিগের এবারের আসরে প্রাইম ব্যাংকের হয়ে খেলবেন নাসির হোসেন। তাই নিজেকে ঝালিয়ে নিতে
মিরপুরে যাচ্ছেন নাসির, করছেন অনুশীলন। প্রিমিয়ার লিগ দিয়ে তিনি জাতীয় দলে না আসতে
পারলেও কাছাকাছি আসতে চান।
মিরপুরে সাংবাদিকদের
সামনে কথা বলতে গিয়ে নাসির বলেন, ‘অনেক দিন ধরেই
আমি খেলার বাইরে। সর্বশেষ জাতীয় লিগ খেলেছি, তারপর আর সেভাবে ম্যাচ খেলা হয়নি। তাই
এটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। সব টুর্নামেন্টই একজন খেলোয়াড়ের জন্য
গুরুত্বপূর্ণ। তো এটা আমার জন্য একটা সুযোগ। এখানে পারফর্ম করে যেন আবার আমি জাতীয়
দলের কাছাকাছি আসতে পারি। এটাই ফোকাস থাকবে।

