Logo
শিরোনাম

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ২৮ জুলাই

প্রকাশিত:রবিবার ২৫ জুলাই ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২৩২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনা মহামারির কারণে স্থগিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন পুনঃরায় শুরু হবে আগামী ২৮ জুলাই। অনলাইনের মাধ্যমে এই আবেদন চলবে আগামী ১৪ আগস্ট পর্যন্ত।

ভর্তিচ্ছু প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে আবেদন পূরণ করে ২৫০ টাকা প্রাথমিক আবেদন ফি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করতে হবে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে অনলাইনে শুরু হবে প্রথম বর্ষের ক্লাস।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে বিগত কয়েক বছরের ন্যায় এবারও এসএসসি ও এইচএসসির ফলের ভিত্তিতে ভর্তি নেওয়া হবে। ফলে এবারও কোন ভর্তি পরীক্ষা হচ্ছে না।


আরও খবর