
জাতীয় বিশ্ববিদ্যালয়ের
অধীনে অনুষ্ঠিত ২০২০ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ
বুধবার (২৫ মে) এ ফল প্রকাশ হয়েছে বলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে
জানানো হয়েছে। পরীক্ষার ফলাফল সন্ধ্যা ৭টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া
যাবে।
বিজ্ঞপ্তিতে
বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২০ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার
ফলাফল বুধবার (২৫ মে) প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষার ফলাফল সন্ধ্যা ৭টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের
ওয়েবসাইটে পাওয়া যাবে।
এই পরীক্ষায়
৭৩৩টি কলেজের ২ লাখ ৯৪ হাজার ৭২৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষায় গড় পাসের হার
৭৭ দশমিক ৫৭ শতাংশ। চার বছরের সমন্বিত ফলাফল (সিজিপিএ) আগামী সপ্তাহে প্রকাশিত হবে।

