
চাকরির সুযোগ
দিচ্ছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। রাজস্ব খাতের আওতায় 'ঊর্ধ্বতন অ্যাকাউন্টস
অ্যাসিস্ট্যান্ট' পদে অস্থায়ীভাবে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহীরা যোগ্যতা সাপেক্ষে
আবেদন করতে পারবেন ডাকযোগে।
পদের নাম: ঊর্ধ্বতন
অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট (গ্রেড-১৩)
পদ সংখ্যা: ১
জন
আবেদনের যোগ্যতা:
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
বেতন: ১১,০০০/-
থেকে ২৬,৫৯০/-
বয়স: আগ্রহী প্রার্থীর
বয়স ২০২০ সালের ২৫ মার্চ হিসাবে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধার
সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।
আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীরা http://www.nmst.gov.bd/ অথবা https://mopa.gov.bd/ -এ ওয়েবসাইট
থেকে আবেদন ফরম পূরণ করতে পারবেন। এ ছাড়া নিয়োগের বিস্তারিত দেখা যাবে বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তি দেখুন এখানে—
আবেদনের শেষ সময়: ১৫ নভেম্বর ২০২১

