
১১ ফেব্রুয়ারি
শুক্রবার রাতে লস আঞ্জেলেসের একটি রেস্তোরাঁর বাইরে গোলাগুলিতে চারজন আহত হয়েছেন। এসময়ে
সেই রেস্তোরাঁর ভেতরে জাস্টিন বিবারের তারকাবহুল আফটার কনসার্ট পার্টি চলছিল।
হলিউড লাইফের
সূত্রে জানা গেছে, বেশ কিছু গুলি ‘দ্য নাইস গাই’ নামক রেস্টুরেন্টটির প্রাচীর ভেদ করে ভেতরে ঢুকেছে। র্যাপার কোডাক
ব্ল্যাক সহ আরও তিনজন আহত হয়েছেন। আহতদেরকে কাছের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা স্থিতিশীল আছে।
এই ঘটনা কারা
ঘটিয়েছে কিংবা কী কারণে ঘটিয়েছে তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
‘প্যাসিফিক ডিজাইন সেন্টার’-এ কনসার্টের পরে ‘দ্য নাইস গাই’-তে পার্টির আয়োজন করেছিলেন জাস্টিন বিবার। পার্টিতে হেইলি বিবার, কোহল
কার্দাশিয়ান, টবি ম্যাগুয়ার, জেফ বেজো, লরেন স্যানচেজ, অ্যান্থরি রামোস, টনি গনজালেজ
সহ আরও অনেক তারকা উপস্থিত ছিলেন।

