
কাতার বিশ্বকাপের
জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে জার্মানি। হ্যান্সি ফ্লিকের দলে চমক হিসেবে
আছেন ১৭ বছর বয়সী ফরোয়ার্ড ইউসুফা মৌকোকো। এখনো জার্মানি জাতীয় দলে অভিষেক হয়নি তাঁর।
তবে অনূর্ধ্ব-২১ দলে খেলছেন ৫টি ম্যাচ, করেছেন ৬ গোল।
এছাড়া চূড়ান্ত
দলে আছেন ২০১৪ বিশ্বকাপ ফাইনালে গোল করা মারিও গোটজে। তবে দলে জায়গা হয়নি অভিজ্ঞ ডিফেন্ডার
ম্যাট হামেলসের।
জার্মানি দল:
গোলকিপার: ম্যানুয়েল নয়্যার, আন্দ্রে টের স্টেগান
ও কেভিন ট্রাপ।
রক্ষণভাগ: আরমেল বেলা-কোটচাপ, ম্যাথিয়াস জিন্টার,
ক্রিস্টিয়ান গানটার, থিলো কেহরের, লুকাস ক্লোসটেরমান, ডেভিড রাউম, আন্তনোনিও রুডিগার,
নিকো শ্লোটারবেক ও নিকলাস সুলে।
মধ্যমাঠ: জুলিয়ান ব্রান্ডট, নিকলাস ফুলক্রুগ, লিওন
গোরেজকা, মারিও গোটজে, ইলকাই গুনদোগান, জোনাস হোফমান, জশুয়া কিমিচ ও জামাল মুসিয়ালা।
আক্রমণভাগ: কারিম আদেয়েমি, সার্জ জিনাব্রি,
কাই হাভার্টজ, ইউসুফা মৌকোকো, থমাস মুলার ও লিরয় সানে।

