Logo
শিরোনাম

জাপানের সাবেক প্রধানমন্ত্রী গুলিবিদ্ধ

প্রকাশিত:শুক্রবার ০৮ জুলাই ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১২৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ দেশটির পশ্চিমাঞ্চলের নারা শহরে প্রচার কর্মসূচির সময় এই গুলির ঘটনা ঘটে।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে এ তথ্য জানিয়েছে। বক্তৃতা দেওয়ার সময় তিনি পড়ে যান। এ সময় সেখানে গুলির শব্দ শোনা যায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয় ।

এনএইচকে প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থল থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেখানে উপস্থিত কয়েকজনের বরাতে এনএইচকে জানায়, আবের বক্তৃতার সময় পরপর দুটি গুলির শব্দ শুনতে পান তাঁরা।


আরও খবর