Logo
শিরোনাম

জানুয়ারিতে গ্যাস সংকট কাটবে : বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত:বৃহস্পতিবার ২৪ নভেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ১১৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আগামী জানুয়ারি থেকে শিল্প খাতে গ্যাস সংকট কেটে যাবে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) সিরামিক এক্সপো বাংলাদেশ- ২০২২ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, তৈরি পোশাকের মতো সিরামিকসহ যেসব খাতের পণ্য বিদেশে রপ্তানি করতে চায় তাদের সব সুযোগ-সুবিধা দেওয়া হবে। বাংলাদেশের সম্ভাবনাময় খাত হলো সিরামিক শিল্প। চাহিদার ৮৫ ভাগ পূরণ হচ্ছে দেশে উৎপাদিত সিরামিক পণ্যে। এ ছাড়া বিশ্বের ৫০ দেশের এক বিলিয়ন ডলারের সিরামিক পণ্য রপ্তানি করা হচ্ছে।

তিনি বলেন, সরকার সিরামিক পণ্যের উৎপাদন ও রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা দিচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সিরামিক ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা। এতে উপস্থিত ছিলেন এফবিসিসিআই সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, বিসিএমইএ মহাসচিব ইরফান উদ্দিন প্রমুখ।


আরও খবর