Logo
শিরোনাম

জামিন পেলেন ছাত্রলীগ নেতা জোবায়ের, রিমান্ডে সাঈদী

প্রকাশিত:শনিবার ২১ মে ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২০৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জোবায়ের আহাম্মেদকে জামিন দিয়েছেন আদালত। এছাড়া, একই ইউনিট ছাত্রলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন সাঈদীকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহনা আলমগীরের আদালত এ আদেশ দেন।

এর আগে, এদিন দুপুরে আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এরপর সাঈদীকে মাদক ও অস্ত্র আইনের পৃথক দুই মামলায় পাঁচ দিন করে দশ দিন রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। এছাড়া সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় জোবায়েরকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে এ আদেশ দেন আদালত।

গত বৃহস্পতিবার রাতে মাদক ও অস্ত্র আইনে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে পৃথক দুইটি মামলা করে র‌্যাব। এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জোবায়ের আহাম্মেদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অরেকটি মামলা করা হয়।


আরও খবর