
চলচ্চিত্র প্রযোজনা
প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে বেশকিছু ব্যবসাসফল ও জনপ্রিয় সিনেমা মুক্তি
পেয়েছে। জাজের হাত ধরে রূপালি জগতে নাম লিখিয়েছেন— বাপ্পি চৌধুরী,
মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া, রোশান, বিপাশা কবির, জলি, ফারিন, পূজাসহ অনেকে। এবার প্রতিষ্ঠানটির
মাধ্যমে নতুন নায়িকা আরিয়ানা আত্মপ্রকাশ করতে যাচ্ছেন।
আরিয়ানা একটি
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ দ্বিতীয় সেমিস্টারে পড়ছেন। আরিয়ানার বিশেষ গুণের একটি
হচ্ছে, নাচে তিনি দারুণ পারদর্শী।
জাজের ‘মোনা’ চলচ্চিত্রের মাধ্যমে আরিয়ানার অভিষেক
হতে যাচ্ছে। জাজের মতে, আরিয়ানা যদি নিয়মিত নিজেকে মেইনটেইন করে, বাংলা চলচ্চিত্রে
ভালো অবস্থান তৈরি করবে এবং চলচ্চিত্র ইন্ডাস্ট্রি একজন অসাধারণ শিল্পী পাবে।

