Logo
শিরোনাম

জাবিতে ৯ জানুয়ারি থেকে সশরীরে শ্রেণিকার্যক্রম বন্ধ

প্রকাশিত:শুক্রবার ০৭ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ১৬০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দেশে নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সশরীরে শ্রেণিকার্যক্রম বন্ধসহ ক্যাম্পাসে জনসমাগম বন্ধ ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন (জাবি)। আগামী রোববার (৯ জানুয়ারি) থেকে সশরীরে শ্রেণিকার্যক্রম বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মঞ্জুরুল হক এসব তথ্য জানান।

তিনি বলেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শ্রেণিকার্যক্রম বন্ধ থাকবে। চলমান ও ব্যবহারিক পরীক্ষাগুলো স্বাস্থ্যবিধি মেনে একাধিক ক্লাসে গ্রুপ ভিত্তিক সশরীরে নিতে পারবে বিভাগগুলো।

উপ-উপাচার্য আরও বলেন, শ্রেণিকার্যক্রম বন্ধ থাকলেও শিক্ষার্থীরা আবাসিক হলেই থাকবেন। শিক্ষার্থীদের কথা মাথায় রেখে আবাসিক হলগুলোতে আইসোলেশনের ব্যবস্থা করা হবে। অনলাইনে শ্রেণিকার্যক্রম চলমান রাখতেও নির্দেশনা দেওয়া হয়েছে বিভাগগুলোকে।

উল্লেখ্য, পুরাতন কলা ও মানবিকি অনুষদ ও গণিত ও পদার্থ বিজ্ঞান অনুষদের বেশ কয়েকজন শিক্ষক-শিক্ষার্থীর শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হওয়ায় গত ৪ জানুয়ারি হল প্রভোস্ট কমিটি এবং অনুষদের ডিনদের কমিটির যৌথ সভা হয়। আলোচনার পরিপ্রেক্ষিতে বুধবার (৫ জানুয়ারি) রাতে প্রশাসনিক সভায় বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকার্যক্রম বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


আরও খবর