Logo
শিরোনাম

ইয়াসের তান্ডব : প্রবল জলোচ্ছ্বাসে ভাসছে দিঘা

প্রকাশিত:বুধবার ২৬ মে ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৮২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ভারতের ওড়িশায় আঘাত হেনেছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস। তবে স্থলভাগে আছড়ে পড়ার অনেক আগে থেকেই তার প্রভাব পড়তে শুরু করেছে দিঘায়। বুধবার সকালেই পানিতে ডুবে যায় দিঘার একাধিক এলাকা। পানি ঢুকতে শুরু করেছে মূল রাস্তায়। আতঙ্কে বাড়ি ছাড়ছেন অনেক বাসিন্দা। খবর আনন্দবাজারের।

মঙ্গলবার রাত থেকেই দিঘায় বৃষ্টি শুরু হয়েছিল। সমুদ্রে ঢেউয়ের উচ্চতাও বাড়ছিল। সময় যত এগিয়েছে তত বৃষ্টির তীব্রতা বেড়েছে। সেই সঙ্গে দিঘা ও নিউ দিঘায় গার্ডরেল ছাপিয়ে পানি ঢুকতে শুরু করে। তার ফলে বুধবার সকালেই পানিতে ডুবে যায় মূল শহর। এমনকি দিঘা থানাও ডুবে গেছে।

অনেক আগে থেকেই দিঘায় উপকূল ভর্তি এলাকার বাসিন্দাদের সরিয়ে নিয়েছে প্রশাসন। কিন্তু শহরের বাসিন্দারা বাড়িতেই ছিলেন। যদিও দিঘায় ভেতরে পানি ঢুকতে শুরু করায় অনেকেই আতঙ্কে বাড়ি ছেড়ে একটি শিবিরে আশ্রয় নিয়েছেন। পানি ঢুকেছে সৈকত শহরের অনেক হোটেলেও। পরিস্থিতি মোকাবিলায় নামানো হয়েছে সেনা।


আরও খবর