Logo
শিরোনাম

ইউটিউবে ‘অপারেশন সুন্দরবন’-এর প্রথম গান

প্রকাশিত:মঙ্গলবার ০৬ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৪২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আগামী ২৩ সেপ্টেম্বর সুন্দরবনে জলদস্যুদের তৎপরতার বিরুদ্ধে র‍্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত ছবি অপারেশন সুন্দরবন মুক্তি পাচ্ছে। মুক্তি উপলক্ষে এখন চলছে প্রচার-প্রচারণার কাজ। তার ধারবাহিকতায় প্রকাশ করা হয়েছে ছবিটির প্রথম গান এ মন ভিজে যায়

'অপারশেন সুন্দরবন'এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে গানটি। সম্প্রতি সিনেমাটির ফেসবুক পেজ থেকে ছবির কলাকুশলীরা লাইভে এসে নতুন গানটি প্রকাশ করেন। প্রকাশিত গানটি লিখেছেন গোধূলি শর্মা আর কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার। সুর ও সংগীত পরিচালনা করেছেন অম্লান চক্রবর্তী, সংগীতায়োজনে ছিলেন বব এস এন ও ইমন চৌধুরী।

ছবিটির পরিচালক দীপংকর দীপন জানান, সুন্দরবনে র‍্যাবের বিভিন্ন অভিযানের ছবি উঠে আসবে ছবিটিতে। সেই সঙ্গে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্যও তুলে ধরার চেষ্টা করা হয়েছে।  র‍্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড প্রযোজিত অপারেশন সুন্দরবন ছবিটির টিজার ২০২১ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়েছিল। চলতি বছরের ২৯ জুলাই মুক্তি পায় ট্রেলার।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, রিয়াজ আহমেদ, দর্শনা বণিক, মনোজ প্রামাণিক, তাসকিন রহমানসহ র‌্যাবের বেশ কয়েকজন সদস্য।


আরও খবর