Logo
শিরোনাম

ইউরোর কোয়ার্টার ফাইনালের সূচি

প্রকাশিত:বুধবার ৩০ জুন ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২২২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দেখতে দেখতে শেষ হয়ে গেল ইউরো কাপের দ্বিতীয় রাউন্ডের খেলা। ২৪ দলের টুর্নামেন্টে এখন টিকে রয়েছে আর মাত্র ৮টি দল। দুইদিন বিরতি দিয়ে আগামী শুক্রবার (২ জুন) থেকে মাঠে গড়াবে কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো। দুইদিনে হবে কোয়ার্টার ফাইনালের চার ম্যাচ।

শেষ ষোলোর বাঁধা পেরিয়ে কোয়ার্টারে আসা দলগুলো হলো সুইজারল্যান্ড, স্পেন, বেলজিয়াম, ইতালি, চেক রিপাবলিক, ডেনমার্ক, ইংল্যান্ড ও ইউক্রেন। এই ৮ দলকে নিয়েই এখন হবে ইউরোর শিরোপা নির্ধারণীর শেষ দিকের লড়াই। যা শুরু হচ্ছে শুক্রবার থেকে।

এবারের ইউরো কাপের ফাইনাল ম্যাচটি হবে আগামী ১১ জুলাই (রবিবার) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়। টুর্নামেন্টের ফাইনাল ও দুই সেমিফাইনাল ম্যাচই হবে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে।

চলতি ইউরো কাপের কোয়ার্টার ফাইনালের সূচি

প্রথম কোয়ার্টার ফাইনাল :

সুইজারল্যান্ড বনাম স্পেন, ২ জুলাই রাত ১০টা

দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল :

বেলজিয়াম বনাম ইতালি, ২ জুলাই দিবাগত রাত ১টা

তৃতীয় কোয়ার্টার ফাইনাল :

চেক রিপাবলিক বনাম ডেনমার্ক, ৩ জুলাই রাত ১০টা

চতুর্থ কোয়ার্টার ফাইনাল :

ইউক্রেন বনাম ইংল্যান্ড, ৩ জুলাই দিবাগত রাত ১টা

নিউজ ট্যাগ: ইউরো কাপ

আরও খবর