Logo
শিরোনাম

ইউপি নির্বাচনে দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় আবার ভোট

প্রকাশিত:রবিবার ২১ নভেম্বর ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ২২০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডে আবারও ভোট গ্রহণ হবে। দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় ২৪ নভেম্বর আবার ভোট গ্রহণের দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। ক্ষেতলাল উপজেলা নির্বাচন কর্মকর্তা (ইউএনও) আনিছার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ইউএনও কার্যালয় সূত্রে জানা যায়, দেশে দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনে ১১ নভেম্বর মামুদপুর ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩ নম্বর সংরক্ষিত নারী ওয়ার্ডে দুই প্রার্থী রেখা বিবি হেলিকপ্টার প্রতীক ও সাজেদা বেগম বক প্রতীকে ১ হাজার ৭৪২ করে ভোট পান।

উপজেলা নির্বাচন ও মামুদপুর ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা মো. আনিছার রহমান বলেন, ৩ নম্বর সংরক্ষিত নারী ওয়ার্ডের সদস্যপদে দুজন প্রার্থী সমান-সমান ভোট পান। এ জন্য কাউকে বিজয়ী ঘোষণা করা হয়নি। ভোটের ফল নির্বাচন কমিশনে পাঠানো হয়েছিল। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ২৪ নভেম্বর সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত শুধু ওই পদে ওয়ার্ডের তিনটি কেন্দ্রে আবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 


আরও খবর