Logo
শিরোনাম

ইউক্রেনের পক্ষে যুদ্ধ করছে ইসরাইল

প্রকাশিত:সোমবার ০২ মে ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৫৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে ইসরাইলিরা। এ ধরনের একাধিক ভিডিও ফুটেজ বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

একটি ভিডিও ক্লিপে দেখ যায়, ইসরাইলি যোদ্ধারা দেশটির জনগণকে ধন্যবাদ জানান রাশিয়ার বিরুদ্ধে তাদের এই যুদ্ধে সমর্থন দেওয়ার জন্য। খবর আরব নিউজের।

জেরুজালেম পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ভিডিও ক্লিপে এক ইসরাইলি যোদ্ধা ইহুদিবাদী দেশটির সরকার ও জনগণকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে তাদের ইউক্রেনের পক্ষে যুদ্ধ করতে সহায়তা করার জন্য।

আরেকটি ভিডিও ক্লিপের বরাত দিয়ে টাইমস অব ইসরাইলের এক প্রতবেদনে বলা হয়, স্বেচ্ছায় ইউক্রেনের পক্ষে যুদ্ধ করতে যাওয়া এক ইসরাইলি যুবক বলছে- আমরা নিশ্চিত, এ যুদ্ধে আমাদের দেশ শত্রুদের (রুশ বাহিনী) পরাজিত করে সন্ত্রাসীদের চিরতরে নির্মূল করবে।

তবে, এটা নিশ্চিত নয় যে তারা ইসরাইল থেকে যুদ্ধ করতে ইউক্রেন গেছে, না-কি তারা ইসরাইল এবং ইউক্রেনের দ্বৈত নাগরিক।

তবে ইসরাইল রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে ইউক্রেনকে কোনো অস্ত্র সহায়তা দেবে না বলে প্রকাশ্যে বলে আসছে। এসব ভিডিও ক্লিপ প্রকাশের ফলে বেশ অস্বস্তিতে পড়েছে ইহুদিবাদী দেশটি।


আরও খবর