Logo
শিরোনাম

ইউক্রেনে রুশপন্থী ১৫০০ মিডিয়া আউটলেট ব্লক

প্রকাশিত:রবিবার ২০ মার্চ ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২০৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আগ্রাসন শুরুর পর থেকে রাশিয়ার হয়ে প্রচারণা চালানো অন্তত দেড় হাজার মস্কোপন্থী মিডিয়া আউটলেট ইউক্রেনে বন্ধ করে দেওয়া হয়েছে। ইউক্রেনের সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স-এর বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনের পুলিশের বরাত দিয়ে বলা হয়েছে, দখলদার বাহিনীর দেড় হাজার মিডিয়া আউটলেট ব্লক করে দেওয়া হয়েছে। ব্লক করে দেওয়া মিডিয়া আউটলেটের শ্রোতা-পাঠকের সংখ্যা প্রায় দেড় কোটি মানুষ।

এছাড়া যুদ্ধাপরাধ এবং ইউক্রেনের বেসামরিক নাগরিকদের হত্যার ন্যায্যতা প্রদানকারী তিন হাজার ১৭৮টি আর্টিকেল সরিয়ে নেওয়া হয়েছে। ইউক্রেনের সাইবার পুলিশের তৎপরতায় এটি সম্পন্ন হয়েছে বলেও বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।


আরও খবর